HD Video Cameras, Rentals and Equipment at Zacuto.com


এই পৃষ্ঠাটি আপনার সুবিধার জন্য অনুবাদ করে দেওয়া হয়েছে। সব লিংকগুলি ইংরেজি ভাষায় আছে।

Zacuto USA আপনার চাহিদা অনুসারে ক্যামেরা প্যাকেজ এবং Zacuto ব্র্যাণ্ডের আনুষঙ্গিক সহায়ক সামগ্রী

Zacuto হল একটি বিপণিতে আপনার পছন্দসই ভিডিও ক্যামেরা প্যাকেজ এবং Zacuto ব্র্যাণ্ডের অন্যান্য সামগ্রী পাওয়ার উপযুক্ত স্থান।

Zacuto’র নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ ক্যামেরা প্যাকেজগুলি তৈরি করেছেন পূর্বতন সিনেম্যাটোগ্রাফাররা যাঁদের ভিডিও এবং ফিল্ম নিয়ে 45 বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা আছে, এবং এখন এই প্যাকেজ সারা বিশ্বে পাঠানোর জন্য তৈরি।

নিম্নলিখিত লিংকগুলি অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিল্ম প্রস্তুতকারকরা Zacuto’র প্রশংসা করে কী বলেছেন তা পড়ুন: http://www.dvinfo.net/ http://www.dvxuser.com/ এবং http://www.reduser.net/.

চারটি বৈশিষ্ট্য Zacuto-কে প্রতিযোগিতা থেকে পৃথক করে রেখেছে:

 

(1) ক্যুইক্-রিলিজ্ ডিজাইন। ‘স্ক্রু অন, স্ক্রু অফ্’ প্রোডাক্ট থেকে ভিন্ন এই ক্যামেরায় একটি লাল রঙের Zacuto লিভারের সাহায্যে আপনি খুব দ্রুত কোনো অংশ ভরতে পারেন অথবা সরিয়ে নিতে পারেন এবং এর ফলে সাধারণ ব্যবহারজনিত ক্ষতির সম্ভাবনা কমে।

(2) সর্বজনীন ব্যবহারযোগ্যতা, Zacuto এর প্রোডাক্টগুলি সব ক্যামেরা এবং সহায়ক যন্ত্রপাতির সঙ্গে এখন কাজ করে এবং ভবিষ্যতেও কাজ করবে। ক্যামেরা, মনিটর এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি আসে যায়, কিন্তু আপনার Zacuto’র তৈরি প্রোডাক্ট সারাজীবন চলে।

(3) ভারসাম্যযুক্ত এমনভাবে ভারসাম্য রেখে তৈরি করা হয়েছে যাতে এটি ট্রাইপড, হ্যাণ্ডহেল্ড, স্টেডিক্যাম অথবা ক্যামেরা বসানোর অন্যান্য নানারকম ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

(4) আপনার চাহিদা অনুসারে ক্যামেরার কেস্ দ্রুত প্রোডাকশনের কাজে এবং কোম্পানি অন্যত্র গেলে যাতে ক্যামেরা প্যাকেজটি সহায়ক যন্ত্রপাতি লাগানো অবস্থায় স্থানান্তের যাওয়ার জন্য তৈরি থাকে। Zacuto ক্যামেরা প্যাকেজটি কেস্ থেকে ট্রাইপড, হ্যাণ্ডহেল্ড এ এক মিনিটেরও কম সময়ে স্থানান্তর করা যায়।

যেসব প্রোডিউসার স্বাধীনভাবে ফিল্ম, ডকুমেণ্টরি, কর্পোরেট ভিডিও তৈরি করতে চান তাঁদের জন্য এবং স্কুল, সরকারি দপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আমাদের ক্যামেরা প্যাকেজগুলি বিশেষভাবে তৈরি। Zacuto ক্যামেরার সহায়ক যন্ত্রাংশ তৈরি করে যার সাহায্যে যেকোনো ভিডিও ক্যামেরার সঙ্গে সব প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম লাগিয়ে একটি মোশন পিকচার স্টাইল এর ক্যামেরা প্যাকেজ প্রস্তুত করা যায়।

Zacuto এর প্রোডাক্টগুলি দেখুন:




পণ্যসামগ্রী এক নজরে Zacuto অনলাইন স্টোর Zacuto বেসপ্লেটকনফিগিউরেশন

Zacuto এর প্রোডাক্টগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এবং এগুলি সর্বোচ্চ মান অনুযায়ী নির্মিত। নকশা এবং পণ্য তৈরির প্রতিটি দিক পরীক্ষা করে নিশ্চিত করা হয় যাতে পণ্যগুলি আমাদের অত্যন্ত কঠোর সহনশীলতার পরীক্ষায় সফল হতে পারে।

কীভাবে Zacuto’র সঙ্গে যোগাযোগ করবেন:
ই-মেল :   sales@zacuto.com নিশ্চিন্তে নিজের মাতৃভাষায় লিখতে পারেন।

টেলিফোন:  001 312-863-3452 অনুবাদের ব্যবস্থা করা যায়, অনুগ্রহ করে অগ্রিম ই-মেল পাঠান।

SKYPE ঠিকানা: Zacuto1111: অনুগ্রহ করে SKYPE এ কল করার জন্য স্টিভকে ই-মেল করুন। 

কীভাবে অর্ডার দেবেন:
অনলাইন:
 Zacuto অনলাইন স্টোর

টেলিফোন/ই-মেল: কাস্টম প্যাকেজ এর নকশা তৈরির জন্য টেলিফোন করুন/ই-মেল পাঠান। আলোচনার পরে আমরা আপনার কাছে ই-মেল এর মাধ্যমে একটি দরপত্র পাঠাব যাতে প্রোডাক্ট এর কোড, পণ্যগুলির ছবি এবং পাঠানোর খরচ লেখা থাকবে। পরিবর্তনের জন্য অনুরোধ করলে পরবর্তী দরপত্রও পাঠানো যেতে পারে। যখন দরপত্রটি আপনি ঠিক যা চাইছেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তখন আমরা পণ্য পাঠানো এবং দাম পরিশোধ করার অনেকগুলি বিকল্প ব্যবস্থা সম্পর্কে জানাব। সব প্রোডাক্টই অবিলম্বে পাঠানোর জন্য প্রস্তুত আছে।

দাম মেটানোর বিকল্প পদ্ধতিসমূহ:
ব্যাঙ্ক এর ওয়্যার ট্রান্সফার, Visa, MasterCard, Discover, American Express অথবা PayPal। আন্তর্জাতিক অর্ডার এ Zacuto কর ধার্য করে না। আপনার দেশে আমদানি অথবা ডিউটি ফি থাকতে পারে যা আপনাকে পণ্য ডেলিভারির সময় দিতে হতে পারে।

পণ্য প্রেরণ:
পৃথিবীর যেকোনো স্থানে FedEx, UPS অথবা DHL এর মাধ্যমে পণ্য প্রেরণ করা হয়। ডেলিভারির সময় স্থানবিশেষে 2 – 5 দিনের মধ্যে হতে পারে।

ফেরত:
আপনি যে পণ্যগুলির অর্ডার দিয়েছেন সেগুলি পাওয়ার এক সপ্তাহের মধ্যে আপনি তা ফেরত দিতে পারেন। এগুলি নতুন হতে হবে, কোনো আঁচড়ের দাগ থাকলে চলবে না এবং মূল মোড়কের কাগজ, দড়ি ইত্যাদি সবকিছু যথাযথ থাকতে হবে।

গ্যারাণ্টি:
Zacuto এর প্রোডাক্টে সারাজীবনের জন্য গ্যারাণ্টি দেওয়া হয়।

ক্যামেরা:
আমরা যেসব ক্যামেরার প্যাকেজ তৈরি করেছি তার মধ্যে কতগুলি হল:

Sony  PMW-EX1, HDW-F900R, HVR-A1E, HVR-S270E, HVR-Z1E, HVR-HD1000E, HVR-V1E, HVR-27E, XDCAM EX, HDW-730S, HDW-750P, HDW-750PC, HDW-790P, PDW-510P, PDW-530P, PDW-F335K/2, PDW-F335L, PDW-F355L, MSW-970P, DSR250P, DSR400P, DSR-450WSPL, DSR-PD170P, HDR-FX1E, HDR-FX7E, HVR-Z1U, HVR-A1U, HVR-V1U

Panasonic
AG-HVX200E, AG-DVX100E, AG-DVX100AE,
DVX100BE, AJ-HDC27H Varicam, AJ-HPX500, AJ-HDX900E, AJ-HPX2000E, AJ-HPX3000E, HDC-SD1, AJ-SPX900E, AJ-SPX800E, AJ-SPC700E, AG-DVC30E, AJ-SDC615, AJ-SDX900 , AJ-SDC905, P2

Canon
Xl1, Xl2, Xl2s, XL-H1, XH-A1, XH-G1, XH-H1, GL2, HV20

JVC GY-HD110, GY-HD111, GY-HD201, GY-HD251, GZ-HD7, GZ-MG505, GY-DV5101E

RED ONE, Silicon Imaging SI-2K, Letus35 Extreme Depth-of-field অ্যাডাপ্টর RedRock M2 DOF অ্যাডাপ্টর Chrosziel, Petroff

HD ভিডিও ক্যামেরা এবং আনুষঙ্গিক সরঞ্জাম | ভিডিও ক্যামেরা এবং যন্ত্রপাতি বিক্রী আমাদের সঙ্গে যোগাযোগের তথ্য
ডাকযোগে পাঠানোর তালিকা   |   Zacuto বিপণি








Zacuto Original Programming

FilmFellas Critics Zacuto Product Training